Advertisement

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ প্রাণহানি, নতুন আক্রান্ত ১,৪৩২

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ প্রাণহানি, নতুন আক্রান্ত ১,৪৩২
রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় শিশুদের ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেশি। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটে চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে এক হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আটজনের মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ পাঁচজন, ঢাকা বিভাগে তিনজন রয়েছেন।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ৭১ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৫১ জন।