Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধেছে এনসিপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২১: ২১
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও তাদের সমমনা ৮ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement

আজ রোববার এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপি প্রথমে ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল। পরবর্তী সময়ে দুটি দলের সঙ্গে সংস্কারজোট গঠন করলেও পরিবর্তিত পরিস্থিতিতে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে দলটি।

এনসিপি নেতারা জানান, শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড এবং আধিপত্যবাদী শক্তির চক্রান্ত রুখতে এই বৃহত্তর ঐক্যের প্রয়োজন দেখা দিয়েছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষা এবং দুর্নীতিবিরোধী লড়াই জারি রাখতেই এই সমঝোতা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এটি কোনো আদর্শিক ঐক্য নয়, বরং একটি নির্বাচনী সমঝোতা। জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের পক্ষে জনমত গড়ে তোলাই মূল লক্ষ্য। যেখানে এনসিপির প্রার্থী থাকবে না, সেখানে তারা সমঝোতা হওয়া অন্য প্রার্থীদের পক্ষে কাজ করবে।”

দলের অভ্যন্তরে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ও পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম জানান, এটি একটি সামষ্টিক ও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত। কোনো বড় সিদ্ধান্তে দ্বিমত থাকা স্বাভাবিক, তবে তারা সবাইকে বুঝিয়ে একসঙ্গে রাখার চেষ্টা করছেন ।

তবে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে এনসিপির জোটটি এই মুহূর্তে আর কার্যকর নেই বলে নিশ্চিত করেন নাহিদ ইসলাম।

আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই সমঝোতার ভিত্তিতেই প্রার্থীরা মনোনয়ন দাখিল করবেন । একইসঙ্গে শরীফ ওসমান হাদি হত্যায় খুনিদের গ্রপ্তার ও নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিষয়: মনোনয়নপ্রার্থীনির্বাচনএনসিপিজামায়াতে ইসলামীগণভোট
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’