
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বদীপ দাশ।
আজ রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, “প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান। আমরা সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। অন্তর্বর্তী এ সময়ে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন।”
অন্যান্য বার্তা সংস্থার মত সংবাদ সরবরাহের প্রতিষ্ঠান হিসেবে ২০০৫ সালে যাত্রা শুরু করে ‘বিডিনিউজ’। ২০০৬ সালে বার্তা সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদল হয়। ওই বছর জুলাই মাসে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সংবাদমাধ্যমকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়।
ওই বছরের ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে শুরু হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ ঘণ্টার পথচলা।
তখন থেকে মৃত্যু পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তৌফিক ইমরোজ খালিদী।
তখন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একজন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বদীপ দাশ। পরে তিনি জ্যেষ্ঠ সম্পাদক হন।
ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইন শাস্ত্রে পড়ালেখা করা বিশ্বদীপ দাশের সাংবাদিকতা জীবনের সূচনা দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে।
পরের সময়টায় তিনি ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দায়িত্ব পালন করেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন