
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২০টি শিশু।
মানিকগঞ্জ সদর উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রামে নিজ ঘর থেকে ১৮ মাসের এক শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
নিহতরা হলেন—একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের শিশুকন্যা আলিজা। একরাম কৃঞ্চপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রামের নুর হক ডাক্তারের ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একরামের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে তার স্ত্রী ও শিশুকন্যার রক্তাত্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে ছিল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহরম আলী জানান, একরাম তার স্ত্রী ও মেয়েকে মাথায় আঘাত করে হত্যা করার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এএসপি মহরম আলী বলেন, ‘‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২০টি শিশু।

কুবি শিক্ষকের ছেলে হত্যা, সন্দেহভাজন আটক ৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

সুনামগঞ্জে ৩ সন্তানকে বিষ খাইয়ে ‘হত্যার’ পর বাবার ‘আত্মহত্যার’ চেষ্টা
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ মিশ্রিত খাবার খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করার অভিযোগ উঠেছে বাবা শরাফত আলীর বিরুদ্ধে। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় অভিযুক্ত শরাফত আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামে ছুরি দেখিয়ে টাকা-মোবাইল ফোন ছিনতাই—ভিডিও ভাইরাল
চট্টগ্রামে রিকশা যাত্রীর নিকট থেকে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনের এ ঘটনার ভিডিও আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সকালে মানুষশূন্য সড়কে একটি রিকশা থামিয়ে সাদা টি শার্ট ও নীল শার্ট পরিহিত দুই ছিনতাইকারী