Advertisement

বঙ্গবন্ধুর সমাধির কাছে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান তোরণ’, রাতে আগুন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বঙ্গবন্ধুর সমাধির কাছে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান তোরণ’, রাতে আগুন
ছবি: ইউএনবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের প্রধান ফটকের কাছে জুলাই অভ্যুত্থানের স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বোচ্চ গুরুত্বসম্পন্ন ও সিসিটিভি নজরদারিতে থাকা স্পর্শকাতর এই এলাকায় তোরণটি উন্মোচনের মাত্র কয়েক ঘণ্টার মাথায় আগুনের ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা ও প্রশাসনের নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল শনিবার বিকেলে টুঙ্গিপাড়া পৌর জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১ নম্বর গেটের দক্ষিণ পাশে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান তোরণ’ উদ্বোধন করা হয়। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তোরণটি নির্মাণের পাশাপাশি দুই সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্বোধনের কয়েক ঘণ্টার মাথায় সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত তোরণটিতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তোরণটির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তা বেষ্টিত এত গুরুত্বপূর্ণ একটি স্থানে কীভাবে এই ঘটনা ঘটল এবং দুর্বৃত্তরা সটকে পড়ল, তা নিয়ে জনমনে ধোঁয়াশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”