
মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।
নওগাঁর বদলগাছী উপজেলায় খালে ডুবে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের নূর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। সাত মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নূর ইসলাম ও সুমাইয়া শনিবার বিকেলে কার্তিকাহার গ্রামে সুমাইয়ার বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে নূর ইসলাম কার্তিকাহার গ্রামের পাশের একটি খালে গোসল করতে নেমে পানিতে ঝাঁপ দেন। তিনি দীর্ঘক্ষণ ভেসে না ওঠায় তাকে উদ্ধার করতে সুমাইয়াও খালে ঝাঁপ দেন। কিন্তু পরবর্তীতে দুজনই পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা খাল থেকে তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসক তাহরিমা আক্তার মুন্নি বলেন, “হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছিল।"
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।