Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নিম্নস্তরের সিগারেটের কর ও মূল্য পুনর্বিবেচনার দাবি নারী সংসদ সদস্যদের তামাকবিরোধী ফোরামের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২: ১৩
নিম্নস্তরের সিগারেটের কর ও মূল্য পুনর্বিবেচনার দাবি নারী সংসদ সদস্যদের তামাকবিরোধী ফোরামের

প্রস্তাবিত জাতীয় বাজেটে (২০২৬–২৭) নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের কর ও মূল্য নির্ধারণের বিষয়টি আরও কার্যকরভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন নারী সংসদ সদস্যদের তামাকবিরোধী ফোরামের সদস্যরা। গতকাল মঙ্গলবার সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বাজেট-পরবর্তী এক আলোচনায় তারা এ মত প্রকাশ করেন।

Advertisement

সভায় জানানো হয়, জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বিদ্যমান চার-স্তরবিশিষ্ট সিগারেট কর কাঠামোকে তিন স্তরে নামিয়ে আনা এবং সেই অনুযায়ী মূল্য বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিলেন। বর্তমানে নিম্নস্তর ও মধ্যম স্তরের সিগারেটের দামের পার্থক্য খুবই কম হওয়ায় একটি স্তরে দাম বাড়লে ভোক্তারা সহজেই তুলনামূলক কম দামের অন্য ব্র্যান্ডে চলে যেতে পারেন।

এই সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা নিম্নস্তর ও মধ্যম স্তরকে একীভূত করে ১০ শলাকার (স্টিক) এক প্যাকেট সিগারেটের খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেন। পাশাপাশি সব স্তরের সিগারেটের ওপর বিদ্যমান ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রেখে প্রতি ১০ শলাকার প্যাকেটে ৪ টাকা নির্দিষ্ট কর আরোপের সুপারিশ করেন।

২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশে মোট ৬৮ দশমিক ৮৯ বিলিয়ন নিম্নস্তরের সিগারেট বিক্রি হয়েছে। প্রতি শলাকায় অতিরিক্ত ৮০ পয়সা মুনাফা ধরা হলে তামাক কোম্পানিগুলো প্রায় ৫ হাজার ৫১২ কোটি টাকা করমুক্ত অতিরিক্ত মুনাফা অর্জন করার সুযোগ পাবে। এর ফলে সরকার বিপুল পরিমাণ সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া প্রস্তাবিত বাজেটে প্রতি ১০ শলাকার সিগারেট প্যাকেটে ৪ টাকা নির্দিষ্ট কর আরোপের সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে শুধু ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রেখে নির্দিষ্ট কর না আরোপ করলে তামাক কোম্পানিগুলো আরও উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ পাবে।

এ কারণে অংশগ্রহণকারীরা জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের সুপারিশ বিবেচনায় নিয়ে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের কর ও মূল্য নির্ধারণ ব্যবস্থা পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তামাকবিরোধী নারী সংসদ সদস্য ফোরামের সহসভাপতি রাশেদা বেগম হীরা।

অনুষ্ঠানে নারী সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেওয়াজ হালিমা আরলি, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাবিরা সুলতানা, সানসিলা জাবরিন, ফেরদৌসী আহমেদ, জাহরাত আদিব চৌধুরী, সালিনা সুলতানা, শকতারা আক্তার, রেজেকা সুলতানা, নাদিয়া পাঠান পাপন, মমতাজ আলো, হেলেন জেরিন খান ও সুরাইয়া জারিন। এ ছাড়া উপস্থিত ছিলেন শাহীন আক্তার ডলি। তিনি সংগঠনটির নির্বাহী পরিচালক।

সভায় অংশগ্রহণকারী সবাই জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফা নিয়ন্ত্রণের স্বার্থে জাতীয় বাজেটে প্রস্তাবিত নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের কর ও মূল্য নির্ধারণ ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানান।

বিষয়: অর্থনীতিজাতীয় সংসদবাজেট ২০২৬-২৭জাতীয় বাজেট
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”