
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
সেমিফাইনাল থেকে ফ্রান্সের বিদায়ের পরও কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত একটা লড়াই টিকে গিয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন এই ফরাসি তারকা। ফাইনালে তাই মেসির সামনে দাঁড়িয়েছে কঠিন সমীকরণ।
এমবাপ্পে ম্যাচ শুরু করেছিলেন ৮ গোল নিয়ে। ইংল্যান্ডের কাছে তার দল ৬-৪ গোলে হেরে গেলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে সবার ওপরে চলে গেছেন তিনি। মেসি ৮ গোল নিয়ে নেমে গেছেন দুইয়ে। ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা একটি অ্যাসিস্টও করেছেন, যা মেসির কাজটা আরও কঠিন করে দিয়েছে।
গোলের ব্যবধান দুই হলেও অ্যাসিস্টের হিসেবে মেসিকে স্পর্শ করে ফেলেছেন এমবাপ্পে। দুজনের অ্যাসিস্ট সংখ্যাই এখন চার। ফলে স্পেন ম্যাচে গোল্ডেন বুট জিততে হলে মেসিকে করতে হবে বিশেষ কিছুই।
যেমন? সবার আগে হিসাবটা সোজা। করতে হবে হ্যাটট্রিক। মেসির গোল ১১ হয়ে গেলে তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতে যাবেন গোল্ডেন বুট। দুই গোল করেও জেতা যাবে, তবে সেক্ষেত্রে একটি অ্যাসিস্ট করতে হবে তাকে। তখন বেশি একটি অ্যাসিস্ট করার সুবাদে খেতাব জিতবেন মেসি।
আর যদি মেসি শুধু দুই গোল করেন, তাহলে তার ও এমবাপ্পের গোল-অ্যাসিস্ট দুটিই হবে সমানে সমান (১০ গোল, ৪ অ্যাসিস্ট)। তখন সমীকরণটা কিছুটা জটিল হয়ে যাবে। কারণ তখন দেখা হবে দুজনের মধ্যে কে কম মিনিট খেলেছেন।
এই জায়গায় আপাতত সুবিধাজনক অবস্থানে আছেন মেসি। ফাইনালের আগে এমবাপ্পের চেয়ে তিনি ৫৭ মিনিট কম খেলেছেন। তবে ফাইনালে ৯০ মিনিট খেললে তিনি এগিয়ে যাবেন। তখন অবশ্যই তাকে দুই গোল, একটি অ্যাসিস্ট বা হ্যাটট্রিক করতেই হবে গোল্ডেন বুট জেতার জন্য।
এছাড়া আরেকটি উপায়ও আছে। তবে সেটা কোনো আর্জেন্টিনা সমর্থকও দেখতে চাইবেন না, কোনো দুর্ভাগ্যজনক কিছু না হলে বাস্তবে তা হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। তা হলো, মেসি যদি দুই গোল করে ৫৬ মিনিটেই উঠে যান! সে ক্ষেত্রে গোল-অ্যাসিস্ট সমান হলেও এমবাপ্পের চেয়ে কম মিনিট খেলার কারণে গোল্ডেন বুট জিতবেন মেসি।
মেসি ও এমবাপ্পেকে নিয়েই শুধু গোল্ডেন বুটের হিসাব হচ্ছে, এর বাইরে আর কেউ নেই? উত্তর নির্ভর করবে আপনি বাস্তবতা আর অঙ্কের হিসাবের মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দেন, তার ওপর। স্পেনের মিকেল ওইয়ারসাবালও দৌড়ে আছেন, ৫ গোল আর ১ অ্যাসিস্ট তার। গোল্ডেন বুট জেতার জন্য তাকে কেবল ৬টি গোল অথবা ৫ গোলের সঙ্গে ৪ অ্যাসিস্ট করতে হবে! ‘সহজ’ই তো, তাই না?

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প