Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জাতীয় বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৬: ১৪
জাতীয় বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

জাতীয় বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন ও মনিটরিং পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গবেষকেরা। গতকাল সোমবার রাজধানীর দি ডেইলি স্টার কার্যালয়ের আজিমুর রহমান হলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়নের জন্য বাজেটকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে।

Advertisement

এএলআরডি উদ্যোগে আয়োজিত এ গোলটেবিল আলোচনায় জাতীয় বাজেট নিয়ে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সিআরডির গবেষণা দলের প্রধান গাজী সারওয়ার্দী। সংস্থাটির উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনির সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় অংশ নেন সাংবাদিক আবু সাইদ খান ও চরচার সম্পাদক সোহরাব হাসান।

সমীক্ষায় পারিবারিক কৃষি, গ্রামীণ নারী, আদিবাসী, যুব জনগোষ্ঠী, নগর দরিদ্র এবং ভূমি-জলা-কৃষি সংস্কার–এই ছয়টি খাতের জন্য আলাদা বাজেট বরাদ্দের সুপারিশ তুলে ধরা হয়। এতে আগামী ২০২৬-২৭ অর্থবছরে পারিবারিক কৃষকদের জন্য ১ লাখ ৯ হাজার ৭০৩ কোটি টাকা, গ্রামীণ নারীদের জন্য ১ লাখ ৪ হাজার ৪৫১ কোটি টাকা এবং আদিবাসী জনগোষ্ঠীর জন্য ৯ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।

এছাড়া যুব জনগোষ্ঠীর জন্য ৬১ হাজার ৮০৫ কোটি টাকা এবং নগর দরিদ্রদের জন্য ২৩ হাজার ১৭৭ কোটি টাকার বাজেট বরাদ্দের সুপারিশ করা হয়। ভূমি সংস্কার সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ২ লাখ ১৬ হাজার ৩১৮ কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

আলোচনায় অংশ নিয়ে সোহরাব হাসান বলেন, “রাষ্ট্রের সিংহভাগ মানুষ প্রান্তিক জনগোষ্ঠীর। কিন্ত তাদের সাথে রাষ্ট্রের সম্পর্ক উল্লেখযোগ্য হারে নেই। অন্যদিকে সবার কাছ থেকে অর্থ আয় করা হলেও সবার জন্য ব্যয় করা হয় না। সুতরাং বাজেট যতটুকু হোক না কেন–তা ন্যায্যতার ভিত্তিতে বন্টন করতে হবে।”

আবু সাঈদ খান বলেন, উন্নয়নের কেন্দ্রবিন্দুতে মানুষকে রাখতে হবে। বাজেট ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণ প্রয়োজন, যাতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত চাহিদা প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন। তারা কৃষক, নারী, আদিবাসী ও নগর দরিদ্রদের বাস্তব সমস্যার কথা তুলে ধরে বাজেটে ন্যায্য বরাদ্দ নিশ্চিতের দাবি জানান।

বিষয়: রাজধানীজাতীয় বাজেটগোলটেবিল বৈঠকগ্রামীণ নারীকৃষকদারিদ্র্যবাজেট ২০২৬-২৭বৈষম্যসাংবাদিকগবেষণা
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।