Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশ জয়ের অপেক্ষায়, সিলেট টেস্ট গড়াল পঞ্চম দিনে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮: ১৩
বাংলাদেশ জয়ের অপেক্ষায়, সিলেট টেস্ট গড়াল পঞ্চম দিনে

১৩৭ রানের ম্যারাথন ইনিংস খেলেও তৃতীয় দিনের শেষ বিকেলে আউট হওয়ার পর কেন মেজাজ হারিয়েছিলেন মুশফিকুর রহিম, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেটি হয়তো পরদিন সকাল পর্যন্ত ব্যাটিং করতে না পারার হতাশা থেকেই। চতুর্থ দিনে পাকিস্তানের ব্যাটিং দেখে পরিষ্কার, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য খুব ভালো। এতটাই ভালো যে ইতিহাস গড়ে সিলেট টেস্ট জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছে পাকিস্তান। পথটা কিছুটা কঠিন হয়ে গেলেও মোহাম্মদ রিজওয়ানের লড়াকু ইনিংস ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে।

Advertisement

টেস্ট ক্রিকেটে দিনের শুরুতে ব্যাটিং করা দলই উইকেটে রোলার ব্যবহারের সিদ্ধান্ত নেয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এবং মুশফিক আগের দিন শেষ উইকেটে ধীরগতিতে ব্যাট করেছেন সেই সুবিধা নিজেদের পক্ষে রাখতে। পরিকল্পনা ছিল, সকালে হালকা রোলিং করিয়ে কিছুটা ফাটল অক্ষত রাখা। কিন্তু পাকিস্তান সেই সুযোগ পেয়ে যাওয়ায় ফ্ল্যাট উইকেটে ভারী রোলার ব্যবহার করে। ফলে যা হওয়ার তাই হয়েছে, বোলারদের জন্য উইকেটে বলতে গেলে কোনো সাহায্যই ছিল না।

সালমানকে বোল্ড করে তাইজুলদের উল্লাস। ছবি: বিসিবি
সালমানকে বোল্ড করে তাইজুলদের উল্লাস। ছবি: বিসিবি

তবুও চা-বিরতির আগেই পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বোলাররা জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু রিজওয়ান ও সালমান আগা মিলে প্রচণ্ড গরম আর নিষ্প্রাণ উইকেটে বোলারদের কঠিন পরীক্ষাই নিয়েছেন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা কয়েকবার রান-আউট হতে হতে বেঁচে যান। লিটন দাসের সঙ্গে একবার তর্কেও জড়িয়ে পড়েন রিজওয়ান, যা কিছু সময়ের জন্য তার মনোযোগও নাড়িয়ে দিয়েছিল।

তবে সেট হয়ে যাওয়ার পর দুজনই ক্রমেই বাংলাদেশের জন্য বিপদের কারণ হয়ে ওঠেন। দ্রুত রানও তুলছিলেন তারা। অসম্ভব এক জয়ও তখন পাকিস্তানের জন্য খুব সম্ভব মনে হচ্ছিল। ১৩৪ রানের জুটিটা ভাঙতে দরকার ছিল বিশেষ কিছু। আর নতুন বলে সেই সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। সোজা ডেলিভারিতে ড্রিফট কাজে লাগিয়ে ব্যাট-প্যাডের ফাঁক গলে ৭১ রান করা সালমানকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার।

Advertisement
Advertisement
Advertisement

এর পর মাত্র ছয় বল টিকতে পারেন হাসান আলি। তিনিও হন তাইজুলের শিকার। তবে তাতেও দমে যায়নি পাকিস্তান। সাজিদ খানকে (৮*) সঙ্গে নিয়ে ম্যাচ পঞ্চম দিনে টেনে নিয়েছেন রিজওয়ান (৭৫*)। শেষ দিনে তিন উইকেট হাতে রেখে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন আরও ১২১ রান। ঢাকার মতো সিলেটে কি জয় তুলে নেবে বাংলাদেশ, নাকি তবে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক সমাপ্তি।

পঞ্চমদিন সকালেই পরিস্কার হয়ে যাবে অনেক কিছু!

বিষয়: টেস্ট সিরিজমোহাম্মদ রিজওয়ানপাকিস্তান ক্রিকেটমুশফিকুর রহিমটেস্ট ক্রিকেটঢাকাসিলেটবাংলাদেশ ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

  • ২

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

  • ৩

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

  • ৪

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

  • ৫

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

সম্পর্কিত
  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা তথা রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।