
লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে একটি উৎসব অনুষ্ঠানে গুলির ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সিয়াটল পুলিশ বিভাগের সহকারী প্রধান টাইরন ডেভিস রোববার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় দ্বিতীয় এক সন্দেহভাজনও জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ডেভিস জানান, পুলিশের ধারণা, দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঘটনাটি ঘটে সিয়াটল সেন্টারে আয়োজিত ‘বাইট অব সিয়াটল’ নামের একটি উৎসবে।
সিয়াটলের মেয়র কেটি উইলসন কর্মকর্তাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “আজ সিয়াটল সেন্টারে যা ঘটেছে, তা অবিশ্বাস্য এক ট্র্যাজেডি এবং ভয়াবহ সহিংস ঘটনা। এই শহর এবং এই দেশে বন্দুক সহিংসতার ঘটনা অনেক বেশি। মাত্র কয়েক দিনের মধ্যে সিয়াটলে তিনটি বড় ধরনের বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে।”
তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কর্মকর্তারা কোনো তথ্য জানাননি।
প্রত্যক্ষদর্শীরা সিয়াটল টাইমসকে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (গ্রিনিচ মান সময় রাত ১টা) তারা বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন।
সিয়াটল পুলিশের কর্মকর্তা ডেভিস জানান, আটক সন্দেহভাজন একজন ‘তরুণ’। তবে তিনি তার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। পলাতক সন্দেহভাজনের কোনো বর্ণনাও পুলিশের কাছে নেই বলে জানান তিনি।
ডেভিস আরও বলেন, “এই মুহূর্তে আমরা মনে করছি, সাধারণ মানুষের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই। একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে
সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথমবারের মতো তদন্তে এসআরবি
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।