Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে নামতেই দেওয়া হলো না উরুগুয়ের বিমান

উরুগুয়ে দলকে বহনকারী বিমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৪: ৩৮
যুক্তরাষ্ট্রে নামতেই দেওয়া হলো না উরুগুয়ের বিমান

আর কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা উরুগুয়ের। প্রতিপক্ষ সৌদি আরব। কিন্তু উরুগুয়েকে বহনকারী বিমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপে নিজেদের বেজ ক্যাম্প করেছে মেক্সিকোর কানকুনে।

Advertisement

আজ বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হওয়ারও কথা ছিল দলটির। তবে উরুগুয়ে দলের বিমান যুক্তরাষ্ট্রে অবতরণের অনুমতি না পাওয়ায় প্রথম ম্যাচের আগে চরম দুর্ভোগ ও লজিস্টিক সংকটে পড়েছে লাতিন আমেরিকার দলটি।

জানা গেছে, মেক্সিকোর কানকুন থেকে উরুগুয়ে দলের যে বিমানে যুক্তরাষ্ট্রের মায়ামিতে যাওয়ার কথা ছিল, সেই বিমানটির প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই কাগজপত্র প্রস্তুতের দায়িত্ব ছিল ফিফার। তবে যথাসময়ে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত না হওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়েছে উরুগুয়েকে।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টির দ্রুত সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে তাদের হাতে পর্যাপ্ত সময়ও নেই। এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

এবারের বিশ্বকাপে ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে খেলোয়াড় ও কর্মকর্তাদের হয়রানির ঘটনা নিয়মিতভাবেই সামনে এসেছে। বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া সোমালিয়ার এক রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এছাড়া ইরাকের তারকা স্ট্রাইকার আয়মান হোসেনকে শিকাগো বিমানবন্দরে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

আর ইরাক দলের অফিশিয়াল ফটোগ্রাফারকেও দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে ইরান দলকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেয়নি দেশটির সরকার। ম্যাচ খেলেই তাদের আবার ফিরে যেতে হবে মেক্সিতোতে।

বিষয়: ফিফাফুটবলউরুগুয়েফুটবল বিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।