Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুথিদের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২০: ০০
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুথিদের

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে আজ সোমবার নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। এ পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নতুন একটি ফ্রন্ট খোলা এবং উপসাগরীয় অঞ্চলের বাইরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে, তাহলে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার জন্য হুথিদের ওপর চাপ দিয়েছিল তেহরান।

এক বিবৃতিতে হুথিদের সশস্ত্র বাহিনী জানায়, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে তারা ‘অপরাধী সৌদি শত্রুর বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

Advertisement
Advertisement
Advertisement

তারা দাবি করে, সৌদি আরব ইয়েমেনের ওপর যে ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ’ আরোপ করেছে, তার জবাব হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ কমে যেতে পারে। কারণ এতে সৌদি আরবের অধিকাংশ তেল রপ্তানি অঞ্চল ছেড়ে বাইরে যেতে পারবে না। এতে উপসাগরীয় যুদ্ধের কারণে ইতিমধ্যে বৈশ্বিক তেল সরবরাহে যে ১০ শতাংশ হ্রাস ঘটেছে, তার সঙ্গে আরও বড় ধরনের চাপ যুক্ত হবে।

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ৯০ ডলার ছাড়ালcar-fuel-oil-price

যুদ্ধবিরতি পুনরুদ্ধারে কূটনৈতিক তৎপরতা

হুথিদের এই ঘোষণার আগে ইরান ও যুক্তরাষ্ট্র-দুই পক্ষ থেকেই হামলা-পাল্টা হামলার ক্রমবর্ধমান চক্র থামাতে কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরুর ইঙ্গিত পাওয়া যায়। গত মাসে স্বাক্ষরিত একটি নাজুক অন্তর্বর্তী সমঝোতা প্রায় ভেঙে পড়ার মুখে রয়েছে।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার রয়টার্সকে জানান, মধ্যস্থতাকারীরা ১০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দিয়েছেন। এর উদ্দেশ্য গত মাসের অন্তর্বর্তী চুক্তিটি টিকিয়ে রাখা এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের স্থায়ী সমাধানের পথ তৈরি করা।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা রয়টার্সের সঙ্গে কথা বলা ওই কর্মকর্তা সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

অন্যদিকে পাকিস্তান সরকারের দুটি সূত্র জানিয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফরে গিয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে আবারও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন।

বিষয়: সৌদি আরবঅবরোধইরানলোহিত সাগরমধ্যপ্রাচ্যনৌরুটবিদ্রোহীযুক্তরাষ্ট্রযুদ্ধইয়েমেন
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক