Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হামের টিকার ঘাটতির কারণ নিয়ে তদন্তের দরকার নেই: জিয়াউদ্দিন হায়দার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৪: ৪২
হামের টিকার ঘাটতির কারণ নিয়ে তদন্তের দরকার নেই: জিয়াউদ্দিন হায়দার

হামের টিকাদান কর্মসূচিতে যে ঘাটতি বা ব্যর্থতা তৈরি হয়েছে, তার কারণগুলো ইতিমধ্যে জানা থাকায় এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “এখানে যে অবহেলা ছিল, তা আমরা কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি। তাদের অবহেলার কারণে ২০২৪-২৫ সালের নির্ধারিত টিকাদান পর্বটি সম্পূর্ণভাবে বাদ পড়েছে। হ্যাঁ, কোনো ভ্যাকসিন কেনা (সংগ্রহ) হয়নি। একইভাবে, পরিবার পরিকল্পনার জন্য জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও সংগ্রহ করা হয়নি। এটি প্রমাণ করার জন্য কোনো তদন্তের প্রয়োজন নেই।”

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রাইয়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণসহ এস এম জিয়াউদ্দিন হায়দারের সাম্প্রতিক ইউরোপ সফরের ফলাফল জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

জিয়াউদ্দিন হায়দার জানান, এই সমস্যাটি তৈরি হয়েছে মূলত কর্মসূচিটিকে ‘অপারেশনাল প্ল্যান’ (ওপি) থেকে পরিবর্তন করে ‘ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল’ বা ডিপিপিতে রূপান্তর করার কারণে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, “আমরা জানি আসলে কী ঘটেছিল। কর্মসূচিটি অপারেশনাল প্ল্যান থেকে একটি ডিপিপিতে স্থানান্তর করা হয়। সে সময় হয়তো ধরে নেওয়া হয়েছিল যে ডিপিপিগুলো এক থেকে দেড় মাসের মধ্যে অনুমোদিত হয়ে যাবে এবং তহবিল পাওয়া যাবে। কিন্তু বাস্তবে, এক বছরের মধ্যেও অনেক ডিপিপি সঠিকভাবে তৈরিই করা যায়নি, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া বা প্রকল্প অফিস স্থাপন তো দূরের কথা।”

হায়দার জানান, সরকার পরিবার পরিকল্পনা সামগ্রী এবং অন্যান্য জরুরি স্বাস্থ্য সরবরাহের ঘাটতি মেটাতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

বিষয়: হামসরকারস্বাস্থ্যমৃত্যুশিশু
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক