Advertisement

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
ঘটনাস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

Advertisement

‘গোলাগুলির’ খবর ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলের কাছে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

হোয়াইট হাউস থেকে এক মাইলেরও কম দুরত্বে, লোগান সার্কেল এলাকায় গুলির ঘটনাটি ঘটেছে। ঘটনাটি এমন একটি ভবনে ঘটেছে যেটি একটি বাণিজ্যিক এলাকার কাছে অবস্থিত এবং বেশ কিছু দোকান ও রেস্তোরাঁ রয়েছে।

ওয়াশিংটন ডিসি সিটি কাউন্সিলের একজন সদস্য জানিয়েছেন, গুলির ঘটনাটি একটি ফিটনেস সেন্টারে ঘটেছে। যদিও হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।