Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাংবিধানিক স্বীকৃতি-আইনি সুরক্ষা ও পুনর্বাসন চান জুলাইযোদ্ধারা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২১: ০১
সাংবিধানিক স্বীকৃতি-আইনি সুরক্ষা ও পুনর্বাসন চান জুলাইযোদ্ধারা
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ইউএনবি

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার সাংবিধানিক স্বীকৃতি, আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের জন্য আইনি সুরক্ষা এবং আহতদের সুচিকিৎসা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত ‘সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি’র ষষ্ঠ বৈঠকে তারা এই দাবি উত্থাপন করেন। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের ৬০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মতামত ও সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।

প্রতিনিধিরা সংবিধানের উপযুক্ত অংশে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার জোর প্রস্তাব জানান। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার (ইমিউনিটি) নিশ্চয়তা দেওয়া, তাদের মুখোমুখি হওয়া আইনি জটিলতা নিরসন করা এবং গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

Advertisement
Advertisement
Advertisement

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অংশগ্রহণকারীরা বিচারবিভাগ, নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত যেকোনো সংবিধান সংশোধনে গণভোট বিধান পুনরায় চালুর প্রস্তাব করেন। এ ছাড়া জুলাই আন্দোলনে নারীদের অনন্য ভূমিকার কথা স্মরণে রেখে রাজনীতিতে নারীদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার বিষয়ে কমিটি একমত পোষণ করেছে। একই সাথে বৈঠকে আলোচিত বিষয়ের বাইরেও সংবিধান সংস্কার সংক্রান্ত অন্য কোনো লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং শাকিলা ফারজানা উপস্থিত ছিলেন।

বিষয়: রাজনীতিবিএনপিজুলাই সনদ
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি