
ফের চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের বদলে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
টানা বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ বুধবার টানা চতুর্থ দিনের মতো চট্টগ্রামে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।
সাধারণত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে লাইটার (ছোট) জাহাজে পণ্য খালাস করে দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত আমিন গণমাধ্যমকে বলেন, ‘‘বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাত হলে সাগর উত্তাল থাকে। এ সময়ে বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে পণ্য খালাস বিঘ্নিত হয়। বিশেষ করে কিছু খোলা পণ্য রয়েছে যা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই ধরনের পণ্য বৃষ্টি চলাকালীন খালাস করা হয় না।’
বহির্নোঙরে খালাস কিছুটা বিঘ্নিত হলেও বন্দরের মূল জেটিতে অবস্থানরত জাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়ার কার্যক্রমও যথারীতি চলছে। বর্তমানে বন্দরের বহির্নোঙরে ৪০টিরও বেশি মাদার ভেসেল অবস্থান করছে, যেগুলোতে পণ্য খালাসের কাজ চলছে।’’

ফের চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের বদলে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ আখ্যা বিক্ষুব্ধ ছাত্র-জনতার
ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো- এ প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন এই মা।

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চেয়ে জামায়াতের আইনি নোটিশ
মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, সংসদ অনুমোদিত সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা এটি।

১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, থাকবেন তারেক রহমান
রিজভী বলেন, “আমরা পহেলা ডিসেম্বর মাসব্যাপী বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি একটু বড় সমাবেশের মাধ্যমে করতে চাই। আমরা আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।”