Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অর্থবছরের প্রথম মাসে পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৯২ শতাংশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২০: ১৪
অর্থবছরের প্রথম মাসে পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৯২ শতাংশ
গত বছর জুলাই মাসে তৈরি পোশাক খাতে রেকর্ড ২৪ দশমিক ৬৭ শতাংশ বড় প্রবৃদ্ধি হয়েছিল। ছবি: রয়টার্স

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত বছরের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছে।

Advertisement
Advertisement
Advertisement

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিজিএমইএ) এই তথ্য জানিয়েছে।

সংগঠনটি বলছে, জুলাই মাসে পোশাক রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের জুলাই মাসে যা ছিল ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। সংগঠনটির দাবি, গত বছর জুলাই মাসে তৈরি পোশাক খাতে রেকর্ড ২৪ দশমিক ৬৭ শতাংশ বড় প্রবৃদ্ধি হয়েছিল। ওই সময় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রপ্তানি হওয়ায়, সেই উচ্চ সূচকের সাথে তুলনা করলে চলতি বছরের এই সামান্য ঘাটতিকে নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। বরং গ্যাস সংকট ও বৈশ্বিক প্রতিকূলতার মুখে একক মাসে পৌনে চার বিলিয়ন ডলারের বেশি আয় করাকে একটি আশাব্যঞ্জক সূচনা হিসেবে দেখছে সংগঠনটি।

পণ্যভিত্তিক রপ্তানি হিসাব করলে দেখা যায়, নিট পোশাকের চেয়ে ওভেন পোশাকের রপ্তানি এবার বেশি কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় ওভেন পোশাকের রপ্তানি কমেছে ৩ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে নিট পোশাকের রপ্তানি কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement

তবে আগামী দিনগুলোতে রপ্তানির এই স্থবিরতা আরও কিছুদিন বজায় থাকতে পারে বলে আভাস দিয়েছে বিজিএমইএ। জুলাই মাসে বিজিএমইএ থেকে নেওয়া ইউটিলাইজেশন ডিক্লারেশন বা ইউডি সনদ নেওয়ার পরিমাণ প্রায় ২ দশমিক ৮ শতাংশ কমে গেছে। সেই হিসেবে সামনে রপ্তানি গতি কিছুটা কম থাকবে বলে ইঙ্গিত পাওয়া যায়।

তবে বিজিএমইএ আশা করেছে, জ্বালানি সংকটসহ শিল্পের কাঠামোগত সমস্যাগুলো দ্রুত দূর করা গেলে এবং প্রয়োজনীয় সরকারি নীতি-সহায়তা পাওয়া গেলে আগামী মাসগুলোতে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে আসা সম্ভব হবে। শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে বিজিএমইএ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

বিষয়: তৈরি পোশাকরপ্তানিবিজিএমইএশিল্পঅর্থনীতির খবর
সর্বশেষ
  • ১

    স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরো ব্যবসা কিনছে ব্র্যাক আর সিটি ব্যাংক?

  • ২

    গ্যাসের ওপর ভাসা থেকে গ্যাস সংকটের দেশ: পোড়া দেশলাই কাঠির ট্র্যাজেডি

  • ৩

    ‘ছড়িয়ে পড়া’ চিরকুট কি এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের?

  • ৪

    রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

  • ৫

    নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

সম্পর্কিত
  • রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

    রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, আনসার ও কর্মচারীদের মারধরের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় চার রেলওয়ে কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি

  • নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

    নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

    নেপালের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ভূরাজনৈতিক কারসাজির বিরুদ্ধেও সতর্ক করেন ওলি।

  • 
টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে

    টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে

    সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে।

  • হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩

    হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।