
টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে।
চরচা ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৬৩ তে দাঁড়িয়েছে।
আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর হামের উপসর্গে মৃত্যুর এই হিসাব দিয়েছে। এর ফলে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৯৬২ ও হামে মৃত্যুর সংখ্যা ১০১- এই অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা মোট এক হাজার ২২১ জন নতুন শনাক্ত হওয়ায় দেশব্যাপী রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনে।
এদিকে, নতুন করে ৮৪ জন হামে আক্রান্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মহম্মদ সাখাওয়াত হুসেন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে লক্ষ্য করে দেশব্যাপী আরেকটি বিশেষ হামের টিকাদান কর্মসূচি আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।

পারমাণবিক সক্ষমতায় আরও এগিয়েছে উ.কোরিয়া
২০২৬ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির প্রকাশ্য উৎস বিশ্লেষণ থেকে তিনটি প্রধান শিক্ষা পাওয়া যায়। প্রথমত, উত্তর কোরিয়া তার মূল ৫ মেগাওয়াট চুল্লিতে নিরবচ্ছিন্নভাবে প্লুটোনিয়াম চক্র চালিয়ে যাচ্ছে।

অপ্রতিম ও আজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ব্লাস্ট
ব্লাস্টের পক্ষ থেকে একই সঙ্গে শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩-এর বিধান যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় সুরক্ষা, বিচার ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।