Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৭: ৪৯
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি

বিডিআর হত্যাকাণ্ডের সময় বাহিনী থেকে চাকরিচ্যুতদের সব ধরনের সুযোগ-সুবিধা ও ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

Advertisement

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। পরে প্রেস ক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করে আয়োজকরা।

অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশনের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবিও জানানো হয়। একই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডের জড়িতদের কঠোর বিচার নিশ্চিত করার দাবি তোলা হয়।

আলোচনা সভায় চাকরিচ্যুত বিডিআর সদস্য জহরুল ইসলাম জহুর বলেন, “আমাদের জানা মতে পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। বিচার কার্যক্রম শেষ হওয়ার পর যেসব বিডিআর সদস্য নিজ নিজ ইউনিটে হাজির ছিলেন, তাদের সবার বিরুদ্ধে একই আইনে একই চার্জশিট দেওয়া হয়। হাজার হাজার নিরপরাধ বিডিআরকে চাকরিচ্যুত করা হয়। অন্যদিকে একই চার্জশিটভুক্ত বাকি সদস্যদের পূর্ণ মর্যাদায় চাকরিতে বহাল রাখা হয়।”

Advertisement
Advertisement
Advertisement

সাবেক এই বিডিআর সদস্য আরও বলেন, “আমাদেরও চাকরি করার সুযোগ দিতে পারত। কিন্তু আমাদের সঙ্গে অন্যায় ও অবিচার করা হয়েছে। আমরা এখন ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

আলোচনা সভায়, অন্তবর্তী সরকারের গঠিত তদন্ত কমিশনকে ধন্যবাদ জানানো হয়। আরও বলা হয়, তারা এখনো জানেন না ওই প্রতিবেদনে কী আছে।

সভায় আলোচকরা বলেন, দেশের বাহিনী বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিচ্ছিন্ন ঘটনা নতুন নয়। কিন্তু তাতে কখনো গোটা বাহিনীকে কলঙ্কিত ঘোষণা করা হয় না। পিলখানার ঘটনার ক্ষেত্রে ব্যাপক সংখ্যক সদস্যের ওপর দায় চাপানো হয়েছে। তাদের পরিবার দীর্ঘ ভোগান্তি শিকার করেছে।

আলোচনা সভায় জানানো হয়, ২০০৯ সালে তৎকালীন সরকার পিলখানা হত্যাকাণ্ডের পর বিশেষ আদালত ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আট হাজার ৭৯৬ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে আট হাজার ৫৯২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুনরায় চাকরিতে বহাল করা হয়।

আলোচকদের দাবি, পিলখানার ঘটনা কেবলমাত্র একটি বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যার সত্য উদঘাটনে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

আলোচনা সভায় তিনটি দাবি তোলা হয়। সেগুলো হলো-

  • সকল প্রকার ক্ষতিপূরণসহ চাকরিতে পূর্ণবহাল।
  • অতি দ্রুত স্বাধীন তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে।
  • এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বিষয়: মানববন্ধনবিডিআরপিলখানা ট্র্যাজেডিচাকরিআলোচনা সভা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।