Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ব্যাংক খাতের উদ্বৃত্ত তারল্য ছাড়াল ৪ লাখ কোটি টাকা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২০: ৪২
ব্যাংক খাতের উদ্বৃত্ত তারল্য ছাড়াল ৪ লাখ কোটি টাকা
ফাইল ছবি

বিনিয়োগ কমে যাওয়া, উচ্চ খেলাপি ঋণ এবং ঋণ বিতরণে ব্যাংকগুলোর অতি সতর্ক অবস্থানের কারণে দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়েই চলেছে। জুন মাস শেষে মোট উদ্বৃত্ত তারল্য প্রথমবারের মতো চার লাখ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে। অর্থাৎ, ব্যাংকে বিশাল অঙ্কের টাকা অলস পড়ে আছে।

Advertisement

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান চরচাকে এই তথ্য জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আরিফ হোসেন বলেন, “গত জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ আট হাজার কোটি টাকা। ঠিক তার আগের মাস, অর্থাৎ মে শেষে এর পরিমাণ ছিল তিন লাখ ৩৭ হাজার কোটি টাকা। সেই হিসেবে মাত্র এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য বেড়েছে ৭১ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৫ সালের জুন শেষে উদ্বৃত্ত তারল্য ছিল দুই লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকা।”

সরকারি ব্যাংকের রেটিং তলানিতে কেন?govt-bank

তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্যের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশ কিছুদিন ধরেই চলছে। ২০২৪ সালের জুন মাসে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য ছিল এক লাখ ৯৩ হাজার ৯৬৪ কোটি টাকা। ২০২৩ সালের জুনে এর পরিমাণ ছিল এক লাখ ৬৬ হাজার ২৭২ কোটি টাকা। গত কয়েক বছর ধরে ব্যাংকগুলোতে আমানত ও তহবিলের প্রবাহ বাড়লেও তা কাঙ্ক্ষিত হারে অর্থনীতিতে পুনর্বিনিয়োগ হচ্ছে না।

খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট, অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা এবং সামগ্রিক ব্যবসায়ীক পরিস্থিতির অনিশ্চয়তার কারণে নতুন বিনিয়োগে উদ্যোক্তারা আগ্রহ দেখাচ্ছেন না। একই সাথে আশঙ্কাজনক হারে খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোও নতুন করে ঋণ দিয়ে ঝুঁকি নিতে রাজি নয়। ব্যবসা-বাণিজ্যের এমন মন্দা ও সতর্ক অবস্থানের সার্বিক প্রভাবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে বর্তমানে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে।

বিষয়: টাকাব্যাংকবাংলাদেশ ব্যাংকখেলাপি ঋণ
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।