
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া একটি ভারতীয় জাহাজকে সহায়তা দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। জাহাজটির ক্রুদের জন্য খাবার, চিকিৎসা ও জরুরি সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতে যাওয়ার পথে গুরুতর কারিগরি ত্রুটির মুখে পড়ে সমুদ্রে আটকা পড়ে। জাহাজটিতে ছয় ভারতীয় ও এক ইন্দোনেশীয় নাবিক ছিলেন।
মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার থেকে ইসলামাবাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চাওয়া হলে পাকিস্তান নৌবাহিনী উদ্ধার ও সহায়তা অভিযান শুরু করে। এ কাজে ‘পিএমএসএস কাশ্মীর’ নামের একটি জাহাজ মোতায়েন করা হয়।
পাকিস্তান নৌবাহিনী জানায়, জাহাজটির স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং নাবিকদের নিরাপত্তা বজায় রাখতে খাবার, চিকিৎসা সহায়তা ও কারিগরি সহযোগিতা দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও সহযোগিতা করেছে।
এর আগে গত মাসেও উত্তর আরব সাগরে আটকে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন