Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জন্মনিয়ন্ত্রক সামগ্রীর দাম বাড়িয়েও কাজ হচ্ছে না, চীনে জন্মহারের রেকর্ড পতন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৬: ১৬
জন্মনিয়ন্ত্রক সামগ্রীর দাম বাড়িয়েও কাজ হচ্ছে না, চীনে জন্মহারের রেকর্ড পতন

সরকারি নানামুখী প্রণোদনা, এমনকি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ওপর চড়া কর আরোপ করেও জনসংখ্যার পতন ঠেকাতে পারছে না চীন। আজ সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেই সঙ্গে টানা চতুর্থ বছরের মতো দেশটির মোট জনসংখ্যা হ্রাস পেয়েছে।

Advertisement

২০২৫ সালে প্রতি এক হাজার জনে জন্মহার কমে দাঁড়িয়েছে ৫.৬৩, যা ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর থেকে সর্বনিম্ন। এর আগে ২০২৪ সালে জন্মহারে কিছুটা উন্নতির আভাস থাকলেও বিশেষজ্ঞরা এখন সেটিকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, একই সময়ে মৃত্যুহার বেড়ে প্রতি হাজারে ৮.০৪ জন হয়েছে, যা ১৯৬৮ সালের পর সর্বোচ্চ।

গত এক বছরে চীনের জনসংখ্যা ৩.৩৯ মিলিয়ন (৩৩ লাখ ৯০ হাজার) কমে দাঁড়িয়েছে ১.৪ বিলিয়নে। এই পতনের গতি পূর্ববর্তী বছরের তুলনায় অনেক বেশি।

Advertisement
Advertisement
Advertisement

জনসংখ্যা বাড়াতে সম্প্রতি চীন সরকার কনডম, জন্মনিয়ন্ত্রণ পিল এবং অন্যান্য সরঞ্জামের ওপর ১৩ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করেছে। ১৯৯৪ সাল থেকে এসব সামগ্রী করমুক্ত থাকলেও এখন সরকার মানুষকে সন্তান নিতে বাধ্য করার এক প্রকার প্রতীকী কৌশল হিসেবে এই কর বসিয়েছে।

তবে সমালোচকরা বলছেন, সন্তান পালনের বিপুল খরচের তুলনায় জন্মনিরোধকের দাম বাড়লে মানুষ সন্তান নেবে—এমনটা ভাবা হাস্যকর। উল্টো এতে অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌন রোগের ঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, চীন বর্তমানে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ, যেখানে সন্তান লালন-পালন করা অত্যন্ত কঠিন। পড়াশোনা এবং জীবনযাত্রার উচ্চমূল্য দম্পতিদের দ্বিতীয় বা তৃতীয় সন্তান নিতে নিরুৎসাহিত করছে। অনেক তরুণ এখন ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনকে গুরুত্ব দিচ্ছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, চীনের এই নিম্নমুখী ধারা চলতে থাকলে ২১০০ সাল নাগাদ দেশটির বর্তমান জনসংখ্যা অর্ধেকেরও নিচে নেমে যেতে পারে। জনসংখ্যা কমলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির কর্মীবাহিনী সংকুচিত হবে।

বিষয়: জাতিসংঘচীনশিশুজনসংখ্যা
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।