
সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়ার একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে নারী, পুরুষ ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
চরচা প্রতিবেদক

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)।
গত শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ থেকে তার পরিচয় পাওয়া যায়।
পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় থাকতেন। মরদেহ উদ্ধারের সময় তার পরনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ইসমাইলকে শ্বাসরোধ করে হত্যার পর কোনো একটি গাড়ি থেকে তার মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
বনানী থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। এসব গাড়ি আটক করা সম্ভব হলে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়ার একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে নারী, পুরুষ ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ফেনীতে বিএসএফের গুলিতে কৃষক আহত
ফেনীর ছাগলনাইয়ায় নিজ জমিতে কৃষিকাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কৃষক আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ছাগলনাইয়া থানার যশপুর সীমান্তের পূর্ব জয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত কৃষকের নাম ম

৬ দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে।

ইরানের পিকঅ্যাক্স পর্বতে ‘শিগগিরই’ হামলার হুমকি ট্রাম্পের
চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের পিকঅ্যাক্স পর্বত নামে পরিচিত একটি পারমাণবিক স্থাপনায় ‘শিগগিরই’ হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুলাইয়ের মাঝামাঝিও তিনি এই স্থাপনায় হামলার হুমকি দিয়েছিলেন।