Advertisement

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: চরচা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ শনিবার দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

Advertisement

দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং নীতিগত সিদ্ধান্তের ধারাবাহিকতায় তাদের এই পদে মনোনীত করা হয়েছে।

স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া চার নেতা হলেন- রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার, মো. ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় স্তরে নীতিনির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে জ্যেষ্ঠ এই নেতাদের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

Advertisement