Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
শাপলাচত্বরে হত্যাকাণ্ড

সংশ্লিষ্টতা পেলে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুও আসামি হবেন: চিফ প্রসিকিউটর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৪: ৫৯
সংশ্লিষ্টতা পেলে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুও আসামি হবেন: চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় সংশ্লিষ্টতা পেলে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আসামি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, রুপা ও বাবু এই ঘটনা আড়ালের চেষ্টাও করেছেন।

Advertisement

আজ বৃহস্পতিবার দুপুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

প্রসিকিউটর দাবি করেন, একাত্তর টেলিভিশনের মোজাম্মেল বাবু, ফারজানা রুপাসহ কয়েকজন সাংবাদিক মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রচার করেছিল। গ্রেপ্তার এই দুই সাংবাদিকসহ আরও কয়েকজন এই ঘটনায় আসামি হতে পারেন।

প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে রাতে বিদ্যুৎ বন্ধ করে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ঘটনাস্থলে অনেকে হতাহত হলেও পরের দিনই একাত্তর টিভিসহ কয়েকটি গণমাধ্যমে বলা হয় কোনো হতাহত হয়নি। একই রকম বক্তব্য আসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে।

Advertisement
Advertisement
Advertisement

চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনার পরপরই সমীকরণ নামে একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠানে সাংবাদিক ফারজানা রুপা পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাক্ষাৎকার নিয়ে প্রচার করেন শাপলা চত্বরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশে-বিদেশে হত্যাযজ্ঞে প্রকৃত সত্য আড়াল করতে এ সবকিছু পূর্বপরিকল্পিত ছিল দাবি করেন আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত সকল গণমাধ্যমকর্মীসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আসামি করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ ৪ জেলায় ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। শিগগিরি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

বিষয়: মতিঝিলরাজধানীআদালতহেফাজতে ইসলাম
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।