Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৭: ১৩
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্কাই নিউজের বরাতে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।

Advertisement

ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি রোববার জানিয়েছেন, সাইপ্রাসের দিকে লক্ষ্য করে দুটি ইরানি মিসাইল ছোড়া হয়েছিল, তবে সেগুলো ধ্বংস করা হয়েছে।

এই দ্বীপে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি রয়েছে। হিলি জানান, মিসাইলগুলো ইচ্ছাকৃতভাবে ব্রিটিশ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না তা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, “আমাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই কি সেগুলো ছোড়া হয়েছিল, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।”

ব্রিটিশ প্রতিরক্ষা সচিব আরও জানান যে, বাহরাইনের লক্ষ্যবস্তুগুলোর কাছাকাছি প্রায় ৩০০ ব্রিটিশ সদস্য মোতায়েন ছিল এবং আমেরিকা-ইসরায়েল হামলার পর সৃষ্ট ব্যাপক আঞ্চলিক পরিণতির বিষয়ে সতর্ক করেন। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলি আরও বলেন, “আয়াতুল্লাহর মৃত্যুতে খুব কম মানুষই শোক প্রকাশ করবে।”

Advertisement
Advertisement
Advertisement

তবে তিনি জোর দিয়ে বলেন যে, ইরানের ওপর হামলার পরবর্তী প্রভাব এবং একটি ব্যাপক আঞ্চলিক সংঘাতের ঝুঁকি নিয়ে তিনি বেশি চিন্তিত। ব্রিটিশ সরকার নিশ্চিত করেছে যে, আমেরিকা-ইসরায়েলি অভিযানে ব্রিটেন অংশ নেয়নি।

শনিবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জরুরি কোবরা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন এবং সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সরকারি ভ্রমণ নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান। সাইপ্রাসে অবস্থানরত ব্রিটিশ বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই অঞ্চলে ব্রিটিশ কর্মী ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। সাইপ্রাস সরকার ইতোমধ্যেই ব্রিটিশ সরকারের সাথে কথা বলেছে এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি শিগগিরই আসবে।

বিষয়: আমেরিকাহামলাসামরিক ঘাঁটিইরানইরান-ইসরায়েল সংঘাতক্ষেপণাস্ত্রব্রিটিশ
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘সবচেয়ে সুন্দর সময় যখন অ্যালবামটা করতেছিলাম’

  • ২

    সরকার নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার ঝামেলায় ব্যবসায়ীরাও!

  • ৩

    সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

  • ৪

    দেশে রিকসিলিয়েশনের প্রধান দায়িত্ব কার?

  • ৫

    ‘মক্কা চুক্তি সৌদি আরবকে সুরক্ষা দিতে পারছে না’

সম্পর্কিত
  • সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

    সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়, তবে তার ব্যপ্তি সীমিত ছিল। ইয়েমেনের হুতির বিদ্রোহীদের সঙ্গে সৌদির চলমান সংঘাতের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।