
যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চরচা ডেস্ক

গণতন্ত্রপন্থী আন্দোলনে নারীরা প্রায়ই সামনের সারিতে নেতৃত্ব দেন। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর আলোচনা-সমঝোতা, সংবিধান প্রণয়ন ও প্রতিষ্ঠান গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় তাদের নেতৃত্বের প্রতিফলন খুব কমই দেখা যায়।
মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং উইমেন লিভিং আন্ডার মুসলিম লজ (ডব্লিউএলইউএমএল) যৌথভাবে ‘উইমেন, পাওয়ার, অ্যান্ড পলিটিক্যাল অর্ডারস ইন মুসলিম সোসাইটি কনটেক্সটস’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, ফিলিস্তিন ও সিরিয়ার শিক্ষাবিদ, অধিকারকর্মী, আইনপ্রণেতা, আইনজীবী এবং নীতিবিশেষজ্ঞরা এতে অংশ নেন। রাজনৈতিক উত্তরণ, অন্তর্বর্তী ন্যায়বিচার এবং পরবর্তী সময়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোতে নারীরা কীভাবে ভূমিকা রাখেন এবং কীভাবে প্রায়ই তাদের প্রান্তিক করে রাখা হয়, সে বিষয়ে তারা অভিজ্ঞতা তুলে ধরেন।
নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান এই ব্যবধান কমাতে সুনির্দিষ্ট শিক্ষা ও কৌশল চিহ্নিত করা ছিল সম্মেলনের অন্যতম লক্ষ্য। বিশেষ করে ধর্ম কীভাবে জনজীবনে নারীর অংশগ্রহণকে বৈধতা দেয় কিংবা সীমিত করে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রাজনৈতিক উত্তরণের সময় নতুন শক্তির উত্থানে নারীরা যেমন পরিবর্তনের চালিকাশক্তি হয়েছেন, তেমনি তাদের শিকারও হতে হয়েছে।
"তবে আমরা যদি আরও ভালোভাবে সংগঠিত হতে পারি, তবে তারা অনেক বেশি পরিবর্তনকারী শক্তি হয়ে উঠতে পারে," তিনি বলেন।
কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক এবং ডব্লিউএলইউএমএলের নির্বাহী পর্ষদের সদস্য হোমা হুদফার সতর্ক করে বলেন, রাজনৈতিক উত্তরণের সময় নারীরা অধিকার হিসেবে যেসব অর্জন করেন, পরবর্তী সময়ে প্রায়ই সেগুলো বিসর্জন দেওয়া হয়।
তিনি বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নারীবাদ, জেন্ডার ও যৌনতা অধ্যয়ন বিভাগের প্রভাষক এবং ডব্লিউএলইউএমএলের নির্বাহী পর্ষদের সদস্য মোনা তাজালি একই প্রসঙ্গে বলেন, গণতন্ত্রায়ণের সঙ্গে সঙ্গে জেন্ডার সমতা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে—এমন একটি ধারণা প্রচলিত রয়েছে।
তিনি বলেন, “ওই সময়গুলোতে আমরা হয়তো ক্ষমতায় কিছু নারীকে দেখতে পাই। কিন্তু এসব অর্জন সাময়িক এবং অত্যন্ত ভঙ্গুর।”
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন প্রশ্ন তোলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর নারীদের নিয়ে যে উৎসাহব্যঞ্জক আলোচনা হয়েছিল, তা থেকে বাস্তব কোনো পরিবর্তন এসেছে কি না।
তিনি বলেন, “সমাজে নারীর অবস্থান নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। তা না হলে আমরা একই পরিস্থিতির অন্তহীন পুনরাবৃত্তি চলতেবা থাকবে।”
সারা হোসেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এমনকি যেসব দলের সঙ্গে মতপার্থক্য রয়েছে, সেসব দলের সঙ্গেও জোট ও সহযোগিতা গড়ে তোলার জন্য নারী আন্দোলনের প্রতি আহ্বান জানান।
ইসলামভিত্তিক একটি রাজনৈতিক দলের অভ্যন্তরে নারীদের ভূমিকা নিয়ে আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্য মারদিয়া মমতাজ বলেন, “পেশিশক্তি প্রয়োগ না করে নারীরা যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন, সে জন্য আমাদের আরও স্বচ্ছ ও দৃশ্যমান পদ্ধতি চালু করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, নারী ও পুরুষ যৌথভাবে রাজনৈতিক ক্ষমতার কাঠামো নির্মাণ করবেন। আর আমরা শুধু জামায়াতে ইসলামীর জন্য নয়, সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই এটি দেখতে চাই।”
সমাপনী বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন সামিয়া হক মুসলিম সমাজে নারীর অগ্রগতি নিশ্চিত করতে আন্তদেশীয় সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, “ব্যক্তিসত্তার বৈচিত্র্যকে বিবেচনায় নিয়ে, নারীদের নিয়ন্ত্রণ করতে চাওয়া রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক শক্তিগুলোর প্রভাবের বাইরে যাওয়ার সুযোগ দিয়ে এবং তাদের নিজস্ব পছন্দ ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কথা বলার সুযোগ তৈরি করে আমরা মুসলিম সমাজের নারী ও পুরুষের বাস্তব জীবন-অভিজ্ঞতার জন্য পরিসর তৈরি করতে পারি।”

যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড