Advertisement

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

Advertisement

আজ শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া দুর্ঘটনায় ৯ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

আজ সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে আহত অবস্থায় আরও দুজন মারা যান।

Advertisement

পুলিশ কর্মকর্তা মোরশেদুল জানান, নিহত সকলেই ইউনিক বাসের যাত্রী ছিলেন। মরদেহগুলো উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।