Advertisement

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত ৬

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত ৬
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

Advertisement

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি রাস্তার পাশে অপেক্ষা করা শ্রমিকদের ওপর উঠে যায়।

ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও তিনজন মারা যান। তিনি জানান, এই ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement