
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
চরচা ডেস্ক

সম্প্রতি ভারতে প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ফৌজদারি মামলার দ্রুত বিচার করতে গঠিত বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বিচারক অনু গ্রোভার বালিগা।
তবে দায়িত্ব পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই আজ তাকে অন্য আদালতে বদলি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
দিল্লি হাইকোর্টের এক বৃহৎ রদবদলের অংশ হিসেবে বিচারক বালিগাকে বিশেষ এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) আদালতে পাঠানো হয়েছে।
তার জায়গায় প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর বিচার করবেন বিচারক অজয় গুপ্ত।
দিল্লির বিচার বিভাগে এই রদবদলে মোট ১৩৮ জন বিচারিক কর্মকর্তাকে বিভিন্ন আদালতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এই রদবদলের ফলে নতুন গঠিত কয়েকটি বিশেষ আদালতে বিচারক নিয়োগের পথও সুগম হয়েছে।
এর মধ্যে রয়েছে এনআইএ, মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (এমসিওসিএ) এবং মাদকদ্রব্য ও মনঃপ্রভাবিত পদার্থ নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস) সংক্রান্ত মামলার বিশেষ আদালত।
বিচারক অনু গ্রোভার বালিগা ছাড়াও বিচারক বিকাশ ধুল, প্রশান্ত শর্মা, অমিত বানসাল, কিরণ বানসাল এবং পুলস্ত্য প্রমাচালা বিশেষ এনআইএ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব নেবেন।
এর প্রায় এক সপ্তাহ আগে, গত ২৩ জুলাই দিল্লি হাইকোর্ট বিচারক বালিগার আদালতকে ২০২৪ সালের পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট–এর আওতায় প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত ফৌজদারি মামলার জন্য নির্ধারিত বিশেষ আদালত হিসেবে মনোনীত করেছিল।
ওই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।