Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৫: ৫৯
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

আইসিসির এফটিপির বাইরে গিয়ে বাংলাদেশের সঙ্গে এক ম্যাচের টেস্ট খেলার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বছর একটি টেস্ট খেলতে দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।

Advertisement

ইসিবি ২০২৭ সালের জন্য তাদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। সেখানে ছেলেদের পাশাপাশি বাংলাদেশ নারী দলের ইংল্যান্ড সফরও চূড়ান্ত করা হয়েছে।

ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড ইসিবির দেওয়া বিবৃতিতে বলেন, “বাংলাদেশ দলকে লর্ডসে টেস্ট খেলতে স্বাগত জানাতে পেরে আমরা ভীষণ আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম আমরা নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলব। পাশাপাশি বাংলাদেশ নারী দলকেও একটি সাদা বলের সিরিজে আতিথ্য দিতে মুখিয়ে আছি।”

বাংলাদেশ ও ইংল্যান্ডের লর্ডস টেস্ট চলবে আগামী বছরের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত। দুই দল ইংল্যান্ডের মাটিতে শেষবার টেস্ট খেলেছিল ২০১০ সালে।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে নারী দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি। এই সফর ৮ সেপ্টেম্বর ওয়ানডে দিয়ে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর শেষ হবে ২০ ওভারের ক্রিকেট দিয়ে।

বাণিজ্যিক কারণেই দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে নিজেদের দেশে আতিথেয়তা দেয় না ইংল্যান্ড। তবে এবারের চিত্রটা ভিন্ন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেস্টে পারফরম্যান্স তাদের নতুন করে ভাবিয়েছে। যদিও এই ম্যাচটির জন্য প্রথম পছন্দ ছিল পাকিস্তান। তারা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে ইসিবি।

ইংল্যান্ডে গিয়ে বাংলাদেশের একমাত্র টেস্ট খেলার ফলে একই বছরে সব মিলিয়ে ইংলিশদের বিপক্ষে তিনটি ম্যাচ খেলা হবে বাংলাদেশের। কারণ, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

আগামী বছরের অ্যাশেজ সিরিজের ঠিক আগে হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের টেস্ট। তাই এটা বলার অপেক্ষা রাখে না, এই ম্যাচ দিয়েই সেই প্রস্তুতি সারতে চাইবে স্বাগতিকরা।

বিষয়: ইংল্যান্ড ক্রিকেটটেস্ট ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটক্রিকেটটেস্ট চ্যাম্পিয়নশিপআন্তর্জাতিক ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ২

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৩

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৪

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

  • ৫

    সৌদিতে হামলা চালাতে রাশিয়ার স্যাটেলাইটের তথ্য নিচ্ছে হুতিরা?

সম্পর্কিত
  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

  • ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।