
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা একটি চালানে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গতকাল বুধবার অভিযানে মেশিনগুলো আটক করা হয়।
ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছয়টি প্যাকেজে আনা চালানটির জন্য প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড ব্যবহার করা হয়েছে।
তবে কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় চালানটিতে সিগারেট মেকার, প্যাকার, ফিডার, গ্লুইং মেশিন, প্যাক র্যাপিং মেশিন, বক্সার ও সেলোফেন ওভারর্যাপার পাওয়া যায়। অর্থাৎ, শুধু প্যাকেটজাতকরণের সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল যন্ত্রপাতিও ছিল চালানটিতে।
আমদানি নথিতে চালানটির ঘোষিত মূল্য দেখানো হয়েছে ১৭ হাজার ৬০০ ইউএস ডলার। অন্যদিকে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনায় মেশিনগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ডলার উল্লেখ করা হয়েছে যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। তবে মেশিনের মডেল, বয়স ও অবস্থা যাচাইয়ের পর প্রকৃত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে।
সিআইআইডির পর্যবেক্ষণ অনুযায়ী, সিগারেট তৈরির যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন। অন্যথায় এসব যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতের ঝুঁকি রয়েছে। এতে বৈধ উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে।
সিআইআইডি জানিয়েছে, চালানটির আমদানির সঠিকতা, পণ্যের শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।