Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনার যুবকের মরদেহ উদ্ধার, রুমমেটকে খুঁজছে পুলিশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯: ৪১
খুলনার যুবকের মরদেহ উদ্ধার, রুমমেটকে খুঁজছে পুলিশ

খুলনার পাইকগাছা পৌরসভার একটি ভাড়া বাড়ি থেকে বিশ্বজিৎ দেয়ারী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার রুমমেট অন্তর সরকারকে খুঁজছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার হাসপাতাল রোড এলাকার বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেত্রা গ্রামের হরলাল দেয়ারীর ছেলে। তিনি আরএফএলের ভিগো গ্রুপে কর্মরত ছিলেন। নিখোঁজ অন্তর সরকারও একই প্রতিষ্ঠানে কর্মরত। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন সরকারের ছেলে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নিহতের আরেক সহকর্মী নয়ন রায় মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের বাসায় যান। সেখানে রুমের দরজায় তালা ঝুলতে দেখেন। এসময় দরজার সামনে রক্তমাখা একটি ছুরির খাপ পড়ে থাকতে দেখে তিনি পুলিশকে খবর দেন।

Advertisement
Advertisement
Advertisement
সবুজবাগে যুবককে কুপিয়ে হত্যাdhaka-medical_-dmc

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আমির হামজা ও পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিআইডির ফরেনসিক দল সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

বাসার মালিক রামপ্রসাদ মন্ডল জানান, প্রায় এক মাস আগে বিশ্বজিৎ ও অন্তর তার বাড়ির নিচতলার একটি রুম ভাড়া নেন। স্থানীয়দের ধারণা, সোমবার গভীর রাতে হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর অন্তর সরকার রুমে তালা দিয়ে মোটরসাইকেলে করে চলে যান।

ওসি জুলফিকার আলী বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং নিখোঁজ অন্তর সরকারকে খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

বিষয়: মরদেহখুলনাপাইকগাছাপুলিশউদ্ধারজেলার খবরলাশঅপরাধ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক