Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নারী নির্যাতনে এইচআরএফবির গভীর উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ২৩
নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নারী নির্যাতনে এইচআরএফবির গভীর উদ্বেগ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণহানি, নারী নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Advertisement

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে এইচআরএফবি জানায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুন্সীগঞ্জ ও বাগেরহাটে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট, কুমিল্লা, ফেনী, নাটোর, পাবনা ও বগুড়াসহ অন্তত ১৭টি জেলায় বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে সংস্থাটি উল্লেখ করেছে, এক নারী রাজনৈতিক প্রতিপক্ষের সমর্থকদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এইচআরএফবি জানিয়েছে, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক বিরোধের জেরে নারী নির্যাতন, সংখ্যালঘু, আদিবাসী বা প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা রাষ্ট্রের আইনের শাসনকে দুর্বল করে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এইচআরএফবি সকল রাজনৈতিক দলের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলছে, প্রতিটি দলকে তাদের তৃণমূল কর্মীদের কঠোর বার্তা দিতে হবে যেন তারা সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে।প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং অপতথ্য বা গুজব ছড়ানো ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: তদন্তত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনগ্রেপ্তারধর্ষণনির্বাচনী সহিংসতানারী নির্যাতন
Advertisement
সর্বশেষ
  • ১

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ২

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৩

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

  • ৪

    তরুণদের আন্দোলন ‘সফল’ করেছেন মোদি!

  • ৫

    ‘রাজনৈতিক রিকনসিলিয়েশনের বিষয়টা এখন সময়ের দাবি’

সম্পর্কিত
  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”