Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শচীন দেববর্মণ ভাওয়াইয়া শিখেছিলেন আব্বাসউদ্দীনের কাছ থেকে

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২১: ১৪
শচীন দেববর্মণ ভাওয়াইয়া শিখেছিলেন আব্বাসউদ্দীনের কাছ থেকে

কী নিপুণভাবেই না শচীন দেববর্মণ বাংলা সংগীতে ক্ল্যাসিকাল ও লোকগীতির মিলন ঘটিয়েছিলেন! শচীনের অনেক গানের ভিত্তি আবহমান বাংলার ভাওয়াইয়া সুর। কিন্তু ভাওয়াইয়া তো উত্তরবঙ্গের লোকগীতি। বর্তমান কুমিল্লায় জন্ম নেওয়া শচীন তার সন্ধান কোথায় পেলেন? ভাওয়াইয়ার তালিম তিনি নিয়েছিলেন বাংলা লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের কাছ থেকে।

Advertisement

রংপুর ও ভারতের কুচবিহার জেলায় ভাওয়াইয়া গানের জন্ম। ভাওয়াইয়া গানের নিজস্বতা রয়েছে। এর সুরই এর পরিচয়। এই বৈশিষ্ট্যের কারণে সাধারণত উত্তর বাংলার শিল্পী ছাড়া এ গান রপ্ত করা ভীষণ কঠিন। আব্বাসউদ্দীন আহমদের জন্ম কুচবিহারে। অনেকের মতে ভাওয়াইয়া গানকে তার মতো করে কেউ আত্মস্থ করেননি, করতে পারেননি।

শুধুই কি আত্মস্থ করেছেন? ভাওয়াইয়া গানকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এখনো ভাওয়াইয়া গানের কথা উঠলেই চলে আসে আব্বাসউদ্দীনের নাম।

আব্বাসউদ্দীনের কাছ থেকেই শচীন শিখেছিলেন ‘ভয়েস ব্রেকিং’ বা কণ্ঠ ভাঙার কৌশল। সেই কৌশলের নিদর্শন আমরা দেখি পরবর্তীকালে তার কম্পোজ করা ও গাওয়া অনেক গানে।

সুরকার হিসেবে ভাওয়াইয়া গানের প্রতি শচীন দেববর্মণের দুর্বলতা ছিল। তিনি জানতেন, এই ধারার ওস্তাদ আব্বাসউদ্দীন আহমদ। তিনি তার শরণাপন্ন হন এবং ভাওয়াইয়ার কৌশলগুলো তার কাছ থেকে শিখে নেন। যদিও শচীন নিজে ভাওয়াইয়া গান গাইতেন না। ভাওয়াইয়ার কৌশলগুলো তার আধুনিক গানে ব্যবহার করতেন। যেভাবে তিনি ভীষ্ম দেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের নানা দিক সম্পর্কে জেনে সেগুলো ব্যবহার করেছিলেন বাংলা গানে।

Advertisement
Advertisement
Advertisement

শচীন দেববর্মণ রীতিমতো আব্বাসউদ্দীন আহমদের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শিষ্যের মাধ্যমেই আব্বাসউদ্দীনের প্রভাব পড়ে বাংলা ও হিন্দি চলচ্চিত্রে। একটি উদাহরণ দিই। আব্বাসউদ্দীন চল্লিশের দশকে কলকাতায় রেকর্ড করেছিলেন জনপ্রিয় ‘আল্লাহ মেঘ দে পানি দে’ জারি গান। পরে শচীন দেববর্মণ এই গানটি নিজের মতো করে গাইলেন ১৯৬৫ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘গাইড’-এ।

কবি সুকান্তকে যেভাবে বুঝেছিলেন সলিল ও হেমন্তsukanto and others

আব্বাসউদ্দীনের কাছ থেকেই শচীন শিখেছিলেন ‘ভয়েস ব্রেকিং’ বা কণ্ঠ ভাঙার কৌশল। সেই কৌশলের নিদর্শন আমরা দেখি পরবর্তীকালে তার কম্পোজ করা ও গাওয়া অনেক গানে। যেমন, ১৯৫৯ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘সুজাতা’র ‘সুন মেরে বন্ধু রে’ এবং ১৯৬৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘বন্দিনী’ সিনেমার ‘ও রে মাঝি মেরে সাজন হ্যায় উস পার’ গান দুটি। মজার ব্যাপার হলো, তিনি কখনো শুদ্ধ ভাওয়াইয়া গান কণ্ঠে তোলেননি। কারণ, ভাওয়াইয়া গানে আব্বাসউদ্দীনের নিরঙ্কুশ কর্তৃত্ব তিনি মেনে নিয়েছিলেন।

তথ্যসূত্র:

S.D. Burman The Prince Musician by Anirudha Bhattacharjee

Incomparable Sachin Dev Burman by HQ Chowdhury

thewire.in, 30 December 2025

The Hindu, 25 November 2017

বাংলাপিডিয়া

বিষয়: বাংলাদেশহিন্দি সিনেমাহিন্দি গানগানহিন্দিবাংলা গানসংগীত
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।