Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ১৩ জানুয়ারি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫২
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ১৩ জানুয়ারি

চিত্রনায়ক সালমান শাহ হত্যার ঘটনায় দায়ের করা রমনা থানায় মামলায় সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের নামে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আজ রোববার প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৩ জানুয়ারি ধার্য করেন।

Advertisement

আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার এই প্রতিবেদন দাখিল করতে পারেননি।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। এরপর এই মামলার এজাহার গ্রহণ করে ঢাকার রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকারকে ৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

মামলার অপর আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

মামলার অভিযোগে বলা হয়, ‘‘বাদীর ভাগনে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহ (২৫) বাংলাদেশের স্বনামধন্য চিত্রনায়ক। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় আমার বোন নিলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী এবং আমার বোন জামাতা কমর উদ্দীন আহমদ চৌধুরী ও তার ছোটোছেলে শাহরান শাহসহ নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহর সঙ্গে দেখা করতে যায়। নীলা চৌধুরী ও শাহরানসহ তাদের গ্রামের বাড়ী সিলেট যাওয়ার কথা ছিল। আমার বোন ও বোন জামাতা গ্রীন রোডের বাসায় পৃথকভাবে বসবাস করতেন। তারা সালমানের ইস্কাটনের বাসায় যাওয়ার পর স্ত্রী সামিরা এবং কর্মচারী আবুল তাদেরকে জানায়, সালমান ঘুমাচ্ছে। ওই সময় চলচ্চিত্র প্রযোজক সিদ্দিক সালমান শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ঘুমে শুনে তার বাবা-মা সালমানের স্ত্রী সামিরাকে বলেন, সিলেটে যাওয়ার পথে সালমানের সাথে দেখা করে যাবো। এরপর তার বোন জামাতা ও সিদ্দিক তাদের গাড়িতে করে ইস্কাটনের বাসা ত্যাগ করেন। ঘটনার দিন সাড়ে ১১টার সময় প্রডাকশন ম্যানেজার সেলিম ফোন করে সালমান শাহর বাবাকে জানান, সালমানের যেন কী হয়েছে। খবর পেয়েই তারা বাসায় ছুটে যান। বাসায় গিয়ে দেখতে পান, সালমান তার বেড রুমে পড়ে আছে।’’

অভিযোগে আরও বলা হয়, ‘‘দুই-একজন বহিরাগত মহিলা তার হাতে, পায়ে তেল মালিশ করছে। রুবী নামে একটি মেয়ে বসে আছে। ওই সময় সামিরা সালমানের মাকে বলেন—বাসা থেকে বেরিয়ে যেতে। সালমানের বাবা ও মা সালমানকে নিয়ে হলি ফ্যামিলি হাসপাতালে যাওয়ার পথে গলায় দড়ির দাগ এবং তার মুখমন্ডল ও পা নীল দেখতে পায়। তখন সালমানের মা সালমানকে হলি ফ্যামিলি থেকে তাড়াহুড়া করে ঢাকা মেডিকেলে নেয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সালমান শাহ বেশ কিছুক্ষণ আগে মারা গেছে বলে ডাক্তার নিশ্চিত করেন।’’

বিষয়: সিআইডিপুলিশসালমান শাহঅপরাধআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

  • ২

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

  • ৪

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ৫

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।

  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং দুজন খুলনা বিভাগের। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।