Advertisement

উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে চুপ থাকবে না ভারত: আসামের মুখ্যমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে চুপ থাকবে না ভারত: আসামের মুখ্যমন্ত্রী

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না বলে সতর্ক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই আহ্বান বাংলাদেশের জন্য কল্পনা করাও ভুল বলে মন্তব্য করেছেন তিনি।

Advertisement

গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন আসামের মুখ্যমন্ত্রী।

হেমন্ত বিশ্ব শর্মা বলেন, “ভারত থেকে বিচ্ছিন্ন করে উত্তর-পূর্বাঞ্চল দখলের বারবার আহ্বান বাংলাদেশের হীন মানসিকতার প্রতিফলন। গত এক বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ-ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে যেসব বক্তব্য শোনা যাচ্ছে, তা বাংলাদেশের জন্য কল্পনা করাও ভুল।”

হেমন্ত বিশ্ব শর্মা ভারতকে একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উল্লেখ করে বাংলাদেশের মানুষের মানসিকতা খারাপ বলে দাবি করেন। তিনি সতর্ক করে বলেন, “আমাদের উচিত দেশটিকে সাহায্য না করা এবং তাদের জানিয়ে দেওয়া যে, ভারতের বিরুদ্ধে এমন আচরণ করা হলে আমরা চুপ থাকব না।”

Advertisement

গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে। এই বক্তব্যের প্রেক্ষাপটেই কড়া প্রতিবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের ল্যান্ডলকড পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের জন্য বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা উল্লেখ করে বলেছিলেন, বাংলাদেশই সাগরের একমাত্র অভিভাবক। পরবর্তীতে ভারতের সরু শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক নিয়ে আলোচনা শুরু হয় , যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত রেখেছে।