চরচা প্রতিবেদক

সেরা ছন্দে না থাকলেও সময়ের অন্যতম শীর্ষ ব্যাটসম্যান হিসেবেই বিবেচনা করা হয় বাবর আজমকে। পাকিস্তানের এই তারকাকে সামনে পেলে অবশ্য নাহিদ রানা যেন একটু বেশিই তেতে ওঠেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, বাবরকে আউট করতে হলে আক্রমণে আনতে হবে নাহিদকেই। সিলেট টেস্টেও তাই হলো। বাবরের প্রতিরোধ ভাঙতেই লিড নেওয়ার আশাও জোরদার হয়েছে বাংলাদেশের।
চা-বিরতি পর্যন্ত পাকিস্তান এখনো পিছিয়ে ৭২ রানে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২০৬ রান। ক্রিজে আছেন সাজিদ খান (১২*) ও খুররম শাহজাদ (১০*)।
চলমান টেস্টের আগে চার ইনিংসে বাবরের বিপক্ষে বল করেছেন নাহিদ। সেখানে বাবর মাত্র ৭.৩৩ গড়ে করেছেন ২৬ রান, খেলেছেন ৩৯ বল। আউট হয়েছেন তিনবার। ঠিক সেই কারণেই বাবর যখন ক্রমেই বড় ইনিংস খেলার আভাস দিচ্ছিলেন, তখনই নাহিদের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন।
৬৮ রানের ইনিংসে সেরা সময়ের কথা মনে করিয়ে দেওয়া বাবরকে প্রথম ওভারেই শিকার বানান নাহিদ। ম্যাচের ধারার বিপরীতে মিড-অনে সহজ ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। বাংলাদেশ দলের উদযাপনই বলে দিচ্ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল উইকেটটি।
এরপর তাইজুল ইসলামের ফ্লাইটেড ডেলিভারিতে সুইপ করতে গিয়ে ক্যাচে শেষ হয় সালমান আগার (২১) ইনিংস। পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকেও (১৩) পরে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। ছক্কা হাঁকাতে গিয়ে কিছুক্ষণ পর আউট হন হাসান আলিও (১৮)।

পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ শূন্য রয়েছে। এছাড়া স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে শূন্য রয়েছে ৬ হাজার ৯৫৩টি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।