Advertisement

চট্টগ্রাম বন্দরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে আবারও দুই জাহাজের সংঘর্ষ
চট্টগ্রাম বন্দর। ছবি: বাসস

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে ফের দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

বন্দর সংশ্লিষ্ট কমর্কর্তারা জানান, বন্দরে প্রবেশ করতে যাওয়া স্লাগ বহনকারী লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি আনাসসা’ আলফা অ্যাংকরেজে দাঁড়িয়ে থাকা বাংলাদেশী পতাকাবাহী ‘এমভি জাহাব জাহানকে’ ধাক্কা দেয়।

Advertisement

বন্দর সচিব রেফায়েত হামিম চরচাকে বলেন, প্রবল স্রোতের কারণে বন্দরে প্রবেশ করতে যাওয়া জাহাজ আনাসসা নোঙর করে রাখা অপর একটি জাহাজের সামনের অংশ স্পর্শ করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেফায়েত হামিম বলেন, জাহাজের ভেতর পানি প্রবেশ বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি। দুই জাহাজের সকল ক্রু নিরাপদ আছেন। দুর্ঘটনা ঘটলেও বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।

এর আগে শুক্রবার দুপুরে বন্দরের বর্হিনোঙরে তেলবাহী জাহাজ ও বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়।

এছাড়া গত ৩ আগস্ট বন্দর চ্যানেলে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে লাল বয়ায় ধাক্কা দেয় কনেটইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’। নিয়ন্ত্রণ হারানোর পর সেটি একটি প্রতিরক্ষা দেয়ালের সঙ্গে আটকে যায়।

জাহাজটিকে পরে বন্দর কর্তৃপক্ষ একটি টাকা জরিমানা করে। কে