
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে তালাবদ্ধ একটি বাড়িতে চুরির অভিযোগে ইউসুফ হাওলাদার(২৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে মাথা ন্যাড়া করে স্থানীয়রা।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। আটক যুবক বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে আনোয়ার তালুকদারের তালাবদ্ধ ভবনের ব্যালকনি বেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন ইউসুফ। ভবনে কেউ না থাকায় তিনি আসবাবপত্র তছনছ করেন।
এ সময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি আনতে এসে ভবনের ভেতর থেকে শব্দ শুনতে পান। পরে তারা স্থানীয়দের খবর দিলে লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে ওই যুবককে আটক করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং মাথা ন্যাড়া করে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ইউসুফকে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গৌরনদী মডেল থানায় নেওয়া হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “৯৯৯ এর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন