Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশাল-ঢাকা মহাসড়ক ফের অবরোধ, বন্ধ ১৭ রুটের বাস

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৫: ৩১
বরিশাল-ঢাকা মহাসড়ক ফের অবরোধ, বন্ধ ১৭ রুটের বাস
বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১৭টি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি: চরচা

বরিশালের রহমতপুরে মাহিন্দ্রা (থ্রি-হুইলার) শ্রমিকদের সংঘর্ষের জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করছেন বাস শ্রমিকরা। এতে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১৭টি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Advertisement

আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাস শ্রমিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

জানা গেছে, গতকাল সোমবার মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা।

পরে আজ দুপুরে রহমতপুর এলাকায় ব্রিজের ওপর থ্রি-হুইলারের শ্রমিকরা জড়ো হন। এ সময় তারা লোকাল বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার পাশাপাশি একটি বাসের সুপারভাইজার ও হেলপারকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

Advertisement
Advertisement
Advertisement
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা হবে: তথ্য উপদেষ্টাpress-brifing

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, “আমি দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে সমঝোতার কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, গতকাল সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা নামক এলাকার বাস কাউন্টারের সামনে থেকে মাহিন্দ্রায় যাত্রী ওঠানো হয়। এ নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রা চালকদের বিরোধের সৃষ্টি হয়। পরে মাহিন্দ্রাচালক ও শ্রমিকরা স্থানীয় প্রভাব খাটিয়ে ২০টি বাস আটক করে রাখে। এরপর বাস শ্রমিকরা সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

মোশাররফ হোসেন আরও বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছিল।

বিষয়: বরিশালসড়কঅবরোধশ্রমিকবাসবিক্ষোভ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।