
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই এবারের নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে সেনাসদর। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব কিছু করবে সেনাবাহিনী। নিরাপত্তায় নিয়োজিত থাকবে এক লাখ সেনাসদস্য।
রাজধানীর গুলিস্তানে ইন-এইড-টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। পরে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সেনাসদরের সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন সংবাদ সম্মেলনে কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি। এবারের নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে মাঠে থাকবে ১ লাখ সেনাসদস্য। সকালে রাজধানীর গুলিস্তানে ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় সভায় অংশ নেন সেনাপ্রধান। সেনাসদস্যদের নির্দেশ দেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের।
পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্যান্য সংস্থা বা প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীও সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজনীয় তা করবে। যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে প্রস্তুত সেনাবাহিনী। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে থাকবে টহল।
এসময় এক প্রশ্নের জবাবে জানানো হয়, এবারের নির্বাচনে সবচেয়ে চ্যালেঞ্জিং সোশ্যাল মিডিয়া ও এআই-এর মাধ্যমে অপপ্রচার। সেটি রোধে অসামরিক প্রশসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী।
জানানো হয়, অস্ত্র উদ্ধার চলমান প্রক্রিয়া। সুষ্ঠু নির্বাচনের জন্য ১ লাখ সেনাসদস্য মোতায়েন অপ্রতুল হলেও আন্তরিকতার অভাব নেই।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন