Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ছাগলের হাট বসাবে কে, এ নিয়ে মোহাম্মদপুরে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২০: ৪৮
ছাগলের হাট বসাবে কে, এ নিয়ে মোহাম্মদপুরে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ

‎রাজধানীর মোহাম্মদপুরে কোরবানি ঈদ উপলক্ষ্যে ছাগলের হাট বসানোকে কেন্দ্র করে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ ‎শনিবার দুপুরে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর কোরবানি ঈদ উপলক্ষে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও পাশের সড়কে ছাগলের হাট বসে। এবার এ হাট কার দখলে থাকবে তা নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে এ বাকবিতন্ডা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

স্থানীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় থানা বিএনপি নেতা এনায়েতুল হাফিজ ও স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবুর মধ্যে ছাগলের হাট কে বসাবে-তা নিয়ে কথা কাটাকাটি হয়৷ এরপর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মীরা তাদের পক্ষ হয়ে যোগ দিলে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন মাহমুদ বাবু, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আল আমিন,মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি, ২৯ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনসহ আরও কয়েকজনের একটি দল সংঘর্ষে জড়ায়।

‎অন্যদিকে, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, ২৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি দল সংঘর্ষে জড়ায়।

‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে সামান্য বাকবিতণ্ডা হয়েছে বলে জানা গেছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। কী কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে–সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। বিষয়টি বিস্তারিত পরে জানানো হবে।”

বিষয়: ঈদবিএনপিপশুর হাটমোহাম্মদপুর
Advertisement
সর্বশেষ
  • ১

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

  • ৩

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

  • ৪

    সিজেপির আটক তিন নেতার মুক্তি

  • ৫

    ‘বাংলা একাডেমির যুক্তি ছিল–এখানে জাতির জনক নিয়ে কটাক্ষ ছিল’

সম্পর্কিত
  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

  • তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক। বা