Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৭
রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও ক্লিপ জব্দ করা হয়েছে। মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি মো. রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Advertisement
Advertisement
Advertisement

মিরপুরের রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় আসকের নিন্দাআইন ও সালিশ কেন্দ্র লোগো

এ সময় আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯ টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উস্কানিমূলক মন্তব্য করেন। সেই অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।

বিষয়: রাষ্ট্রদ্রোহমামলাওসিরিমান্ডআদালতপুলিশ
সর্বশেষ
  • ১

    রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবা নিয়ে শঙ্কা

  • ২

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস্ট দিবসের সেমিনার অনুষ্ঠিত

  • ৩

    এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

  • ৪

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

  • ৫

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

    এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

    এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

    সারা দেশে হামের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা ১১০০-এর কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

  • ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।