
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একাংশের সমঝোতার পর সরকারের খরচ যোগাতে বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এর ফলে কয়েকদিনের মধ্যে ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। বিলটি অনুমোদনে আট ডেমোক্র্যাটের সঙ্গে যুক্ত হন প্রায় সব রিপাবলিকান। এ বিল আগামী জানুয়ারির শেষ পর্যন্ত সরকারের অর্থায়ন নিশ্চিত করবে।
বিলটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পাস হলে তা আইনে রূপান্তর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করতে পারবেন।
ফেডারেল কর্মীদের কাজে ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সেবা আবারও চালু নিয়ে রিপাবলিকানদের সঙ্গে আলোচনায় করে গত রোববার সমঝোতায় পৌঁছান আটজন ডেমোক্র্যাট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিলটির খসড়া প্রণয়নে ভূমিকা রাখা রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেন, “আমরা ফের সরকারকে সচল করতে যাচ্ছি, আমরা নিশ্চিত করব ফেডারেল কর্মীরা এখন তাদের অর্জিত ও প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।”
টানা ৪১ দিনের শাটডাউনে আমেরিকা জুড়ে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতনহীন ছুটিতে যেতে বাধ্য হন। কোটি কোটি মানুষের খাদ্য সহায়তা হারানোর আশঙ্কা তৈরি হয়।
বিবিসি জানিয়েছে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বুধবার থেকে বিলটি নিয়ে আলোচনা শুরু হবে। তবে এ প্রক্রিয়ায় কতদিন সময় লাগবে তা এখনো স্পষ্ট নয়।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।