
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের আগমন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
জানা গেছে, ইউজিসি চেয়ারম্যানের আগমন উপলক্ষে জবি-র দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ বেশ কিছু দাবিসম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে ছাত্রশিবির। এ সময় শিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলা চালায় ছাত্রদল। এতে অ্যাম্বুলেন্স ও হাসপাতালের জানালার কাচ ভেঙে যায়।

সংঘর্ষের পর শিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতাল, সিএমএম আদালত এলাকা, বাহাদুর শাহ পার্ক ঘুরে ক্যাম্পাসে ফিরে আসেন।
শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্রদলের হামলায় ৫০ জনের মত শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীদের দাবি, কবি নজরুল কলেজ ছাত্রদল মিছিল নিয়ে এসে হাসপাতালে হামলা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন