
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
আফ্রিকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা অথবা যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আহরণ করা অন্তত ৬৫১ টন সোনা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্য দিয়ে পাচার করা হয়েছে। ২০২৪ সালে এ ঘটনা ঘটেছে। এই সোনার বাজার মূল্য ৭৪ বিলিয়ন ডলার। সুইস উন্নয়ন সহযোগিতা সংস্থা ‘সুইসএইড’-এর গত বৃহস্পতিবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গবেষণাটির সহ-লেখক মার্ক উমেল বলেন, “এই গবেষণার ফলাফল অত্যন্ত উদ্বেগজনক। এগুলো থেকে বোঝা যায় যে, সংযুক্ত আরব আমিরাত এখনো চোরাচালান করা এবং সংঘাতপূর্ণ অঞ্চল থেকে আসা সোনার একটি প্রধান বিপণন কেন্দ্র হিসেবে রয়ে গেছে।”
সোনার উৎস শনাক্তকরণ ও তা নিয়ন্ত্রণের লক্ষ্যে আবুধাবি ২০২৩ সালের জানুয়ারিতে ‘রেসপনসিবল গোল্ড সোর্সিং ডিউ ডিলিজেন্স রেগুলেশনস’ (দায়িত্বশীল স্বর্ণ সংগ্রহ সংক্রান্ত যথাযথ শ্রম বিধিমালা) প্রণয়ন করে। তবে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পরিচালিত ৫২টি পর্যালোচনার মধ্যে মাত্র দুটিতে আমিরাতের শোধনাগারগুলোকে ‘সম্পূর্ণ নিয়ম মেনে চলা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুইসএইড-এর মতে, আইন প্রয়োগের ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার কারণেই অবৈধভাবে সোনার প্রবাহ অব্যাহত রয়েছে।
২০২৪ সালে পাচার হওয়া মোট সোনার মধ্যে প্রায় ৫০০ টন এসেছে আফ্রিকা থেকে, যার মূল্য ৫৬ দশমিক ৭ বিলিয়ন ডলার। এছাড়া অন্তত ১৫১ টন সোনা এসেছে রাশিয়া, ইয়েমেন ও সুদান থেকে—যে দেশগুলো বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিধিমালা থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতে আফ্রিকা থেকে চোরাচালান করা সোনার প্রবাহ কমেনি, বরং তা সামান্য বেড়েছে।
সুইসএইড-এর তথ্যমতে, আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোর সঙ্গে সম্পর্কিত সোনার প্রধান গন্তব্য এখনো সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলো থেকে আসা সোনার জন্যও এটি একটি বড় কেন্দ্র হিসেবে কাজ করছে।
সুইসএইড ‘ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’-এর প্রতি আহ্বান জানিয়েছে, যেন সংযুক্ত আরব আমিরাতকে পুনরায় তাদের ‘গ্রে লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয়। এই তালিকায় সেই সব দেশকে রাখা হয়, যেখানে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা নেই।
সুইসএইড-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পাচার হওয়া সোনার মধ্যে ৪০ টনেরও বেশি এসেছে সুদান থেকে। সুদানের দারফুর অঞ্চল—যা সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’-এর নিয়ন্ত্রণে রয়েছে-সেখান থেকে সোনা আহরণ করা হয় এবং আমিরাতভিত্তিক বিভিন্ন কোম্পানির একটি নেটওয়ার্কের মাধ্যমে তা দুবাইয়ে পৌঁছায়।
এই কোম্পানিগুলো সোনা বিক্রি করে প্রাপ্ত অর্থকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে ওই আধা-সামরিক বাহিনীকে সরবরাহ করে। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানকারী দল ২০২৬ সালের জানুয়ারিতে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এই বাহিনী এমন সব নৃশংসতা চালিয়েছে, যার মধ্যে ‘গণহত্যার সুস্পষ্ট লক্ষণ’ রয়েছে। আরএসএফ-কে অস্ত্র সরবরাহের অভিযোগে ২০২৫ সালের মে মাসে আবুধাবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা খার্তুম। এরপর থেকেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এই আধাসামরিক বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য চাপ দিয়ে আসছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত সুদানে কোনো ধরনের সামরিক ভূমিকা রাখার কথা অস্বীকার করে চলেছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।