
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

নারীদের নিয়ে ‘অবমাননাকর মন্তব্যের’ অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নারীরা।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, মুফতি আমির হামজার মতো একজন জনপ্রতিনিধির কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন ধর্মীয় সভা ও অন্যান্য অনুষ্ঠানে নারীদের নিয়ে তার দেওয়া বক্তব্য অসম্মানজনক এবং নারীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে বলে তারা অভিযোগ করেন।
একজন সংসদ সদস্যের দায়িত্বশীল ও শালীন আচরণ বজায় রাখা উচিত জানিয়ে তারা বলেন, আমির হামজার বক্তব্যের সুষ্ঠু তদন্ত করে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।
সমাবেশ থেকে জাতীয় সংসদ থেকে আমির হামজার পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।