
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মৎস্য অধিদপ্তর কর্তৃক আমদানির অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করায় ভারত থেকে প্রিমিয়াম মানের ইলিশ মাছ আমদানি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি স্থগিত হয়ে পড়ার পাশাপাশি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশীয় ব্যবসায়ীরা।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল মঙ্গলবার মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ইলিশ আমদানির জন্য ইস্যুকৃত মোট ১০৩টি এনওসি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।
বেনাপোল পোর্ট ইম্পোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমিনুল হক বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করে জানান, মৎস্য অধিদপ্তরের সিদ্ধান্তের চিঠি পাওয়ার পরই বেনাপোল বন্দর দিয়ে আমদানি কার্যক্রম স্থগিত হয়ে যায়। হঠাৎ করে এনওসি বাতিলের এ সিদ্ধান্তে বন্দরের আমদানিকারকেরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এই আকস্মিক স্থগিতাদেশের ফলে আমদানিকারকদের বড় অংকের আর্থিক লোকসান গুনতে হচ্ছে বলে জানান ইলিশ আমদানিকারক সৈয়দ মহিদুল হক রুবাই। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে পাঠাবো বলে ভারতে যে বিপুল পরিমাণ ইলিশ কেনা হয়েছিল, সেগুলো এখন ওপারেই আটকে রয়েছে। আমদানি সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় এখন কেনা দামের চেয়ে কম দামে সেই মাছ ভারতীয় বাজারে ফেরত দিতে হচ্ছে। এছাড়া পরিবহন ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে ব্যবসায়ীরা অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছেন।
ব্যবসায়ীরা বলছেন, এনওসি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্তের আগে আগাম নোটিশ না পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে করে সীমান্ত পার হওয়ার অপেক্ষায় থাকা ইলিশের বড় চালান নষ্ট হওয়া ও লোকসানের ঝুঁকি আরও বেড়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন